নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গার ঘাট থেকে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করল নর্থপোর্ট থানার পুলিস। মৃতের বয়স আনুমানিক ৩০। বৃহস্পতিবার রাত পৌনে ন’টা নাগাদ ভাটার টানে দেহটি ভেসে আসে। খবর পেয়ে নর্থপোর্ট থানার পুলিস দেহটি উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।



