সংবাদদাতা, বসিরহাট: ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল হাড়োয়া থানার পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। পুলিস জানিয়েছে, বসিরহাটের হাড়োয়ার খাস বারান্দা পঞ্চায়েতের সুভাষপল্লি গ্রাম। এদিন ওই গ্রামের বাসিন্দা সম্রাট সিংহ (৩০) নামে এক যুবককে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এই খবর পেয়ে হাড়োয়া থানায় পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



