সংবাদদাতা, বনগাঁ ও বারুইপুর: পাওনা টাকা আদায় করতে যুবককে অপহরণের অভিযোগ উঠল। পরে তাকে উদ্ধার করে পুলিস। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। ধৃতদের বাড়ি ডোমজুড়। ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকালে বনগাঁ থানার কলমবাগানে চাঞ্চল্য ছড়ায়। বুধবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতর বাসিন্দা আলিহোসেন মণ্ডল একসময় ডোমজুড়ে একটি কারখানায় কাজ করতেন। তখন কারখানার কর্মী মহম্মদ সানোয়ার ও মহম্মদ সেলিমের কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার নেন আলিহোসেন। সেই টাকা চাইতে মঙ্গলবার বনগাঁয় আসে চার যুবক। আলিহোসেনকে ডেকে গাড়িতে তুলে ইটভাটায় নিয়ে গিয়ে ৪০ হাজার টাকা দাবি করে। ৩০ হাজার টাকা অনলাইনে শোধ করে দেন আলিহোসেন। কিন্তু, তাঁকে নিয়ে খড়্গপুরে চলে যায়। সেখানে গিয়ে দেড় লক্ষ টাকা দাবি করা হয়।
Advertisement
সেখানে থেকে তাঁকে নিয়ে হাওড়ার ডোমজুড়ে ফিরে আসে তারা। যুবককে উদ্ধার করে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে।
অন্যদিকে, ঋণের মাসিক কিস্তি দিতে না পারায় এক অসুস্থ বৃদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাঙ্কের ভিতর আটকে রেখে মারধরের অভিযোগ উঠল একটি স্মল ফিনান্স সংস্থার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। পুলিস খবর পেয়ে ওই ব্যাঙ্ক থেকে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
বৃদ্ধা রত্না বিশ্বাসের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকার ৩২ নম্বর ওয়ার্ডে সূর্য সেন পার্ক এলাকায়। তাঁর ছেলে দেবাশিস বিশ্বাস বলেন, এক মাস ধরে ঋণের কিস্তি মেটাতে দেরি হওয়ায় তাঁকে নানা হুমকির মধ্যে পড়তে হয়েছিল। মঙ্গলবার সকালে সংস্থার গড়িয়া শাখার দুই কর্মী বাইকে করে আসেন। মাকে জোর করে ব্যাঙ্কে তুলে নিয়ে যাওয়া হয়। পাঁচ মাস আগে এক লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছিল। আর এক মাসের কিস্তির টাকা বাকি ছিল। মাকে ৬ ঘণ্টা আটকে রাখা হয়।