নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুলিস পরিচয় দিয়ে প্রেমিক ও তাঁর বন্ধুকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিস। বৃহস্পতিবার রাতে তাঁদের মৌখালি এলাকা থেকে ধরা হয়েছে। ধৃতদের নাম পিন্টু ও মিন্টু নস্কর। সম্পর্কে দু’জন ভাই হয়। চন্দন মণ্ডল নামে কুলতলির ওই যুবককে মারধরের ঘটনায় ওই দুজনের দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। তাঁরা লোক ভাড়া করে চন্দনকে গাড়িতে তুলে সাতমুখী বাজারের কাছে নির্জন এলাকায় এনে বেধড়ক মারধর করেছিল বলে অভিযোগ।



