Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

যুবক আত্মঘাতী

বাবার সঙ্গে কথা কাটাকাটি। অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছেলে। ঘটনায় চাঞ্চল্য করণদিঘির রসাখোয়ার প্রাণনগর এলাকায়। মৃত যুবকের নাম রতন বিশ্বাস (২২)। মৃত যুবকের দাদা নির্মল বিশ্বাস জানান, শুক্রবার সকালে রতনের শোওয়ার ঘরের দরজা অনেকক্ষণ বন্ধ ছিল।

যুবক আত্মঘাতী
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,রায়গঞ্জ: বাবার সঙ্গে কথা কাটাকাটি। অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছেলে। ঘটনায় চাঞ্চল্য করণদিঘির রসাখোয়ার প্রাণনগর এলাকায়। মৃত যুবকের নাম রতন বিশ্বাস (২২)। মৃত যুবকের দাদা নির্মল বিশ্বাস জানান, শুক্রবার সকালে রতনের শোওয়ার ঘরের দরজা অনেকক্ষণ বন্ধ ছিল।  ডাকাডাকি করেও সাড়া না মেলায় জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতর তাকাতেই অবাক পরিবারের লোকজন। তাঁরা দেখেন, ঘরে ঝুলন্ত অবস্থায় ছেলে। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় যুবক অভিমানে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ