ভৌতিক ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। শোনা যাচ্ছে ‘নায়ি নাভেলি’ নামক হরর কমেডিতে দেখা যাবে নায়িকাকে। বালাজি মোহন পরিচালিত ও আনন্দ এল রাই ও হিমাংশু শর্মা প্রযোজিত এই সিনেমা মুক্তি পাবে চলতি বছর ১৬ অক্টোবর। নানা ছবিতে একাধিক চরিত্রে দেখা যায় ইয়ামিকে। চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেও ভালোবাসেন নায়িকা। ফলে ভৌতিক চরিত্রে অভিনয় তাঁর কাছে নয়া চ্যালেঞ্জ। ইতিমধ্যে ছবির টিজার মুক্তি পেয়েছে, তা অত্যন্ত পছন্দ করেছেন দর্শক।



