Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইওসির বজবজ প্লান্টে বকেয়া পাচ্ছেন না শ্রমিকরা

আইওসির বজবজ প্লান্টে বকেয়া পাচ্ছেন না শ্রমিকরা
  • ২ এপ্রিল, ২০২৫ ০৭:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: আইওসির বজবজের বটলিং প্লান্টের তৃণমূল অনুমোদিত চালক, খালাসি ও শ্রমিকদের সম্মিলিত সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে জলঘোলা হচ্ছে। বিতর্ক থামাতে সংগঠনের সম্পাদক বিল্টু গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে বজবজের তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নতুন সম্পাদক হয়েছেন কানাইলাল দাস। তাতে বিতর্ক থামছে না। সংগঠনের সদস্য শেখ এক্রামুল, শেখ সোহরাব আলি, শেখ রাজুরা ইউনিয়নের দুর্নীতির বিষয়ে প্রকাশ্যে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, চালক, খালাসি ও শ্রমিক মিলিয়ে প্রায় চারশো জনের মজুরি বকেয়া রয়েছে। প্রায় দু’বছর ধরে চলছে টানাপো‌঩ড়েন। কিন্তু বকেয়া আদায়ের ব্যাপারে পদক্ষেপ করছে না ইউনিয়ন। টাকার বিনিময়ে ঠিকাদারদের সঙ্গে শ্রমিক ইউনিয়নের ‘সমঝোতা’ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সদস্যরা।  প্রসঙ্গত, আইওসি বটলিং প্লান্টের লরির চালক ও খালাসিরা ঠিকাদারের অধীনে কাজ করেন। পাঁচ বছর পর পর টেন্ডার হয়। ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর ২০২৫ সালে নতুন টেন্ডার হয়েছে। কিন্তু মাঝে দু’বছরের মজুরি পাচ্ছেন না চালক, শ্রমিকরা। যদিও সংগঠনের নতুন সম্পাদক কানাইলাল দাস আর্থিক দুর্নীতির কথা স্বীকার করেননি। তবে তিনি জানিয়েছেন, শ্রমিকদের বকেয়া টাকা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বাড়ছে ক্ষোভ। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ