Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চরম হুঁশিয়ারিতেই কাজ, যোগদান ১৪৩ বুথ লেভেল অফিসারের

চরম হুঁশিয়ারিতেই হল কাজ। বৃহস্পতিবার কাজে যোগ দিলেন ১৪৩ জন বুথ লেভেল অফিসার। নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসারদের নিয়োগ এবং প্রশিক্ষণ পর্ব চলেছিল প্রায় সাতমাস ধরে।

চরম হুঁশিয়ারিতেই কাজ, যোগদান  ১৪৩ বুথ লেভেল অফিসারের
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চরম হুঁশিয়ারিতেই হল কাজ। বৃহস্পতিবার কাজে যোগ দিলেন ১৪৩ জন বুথ লেভেল অফিসার। নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসারদের নিয়োগ এবং প্রশিক্ষণ পর্ব চলেছিল প্রায় সাতমাস ধরে। কিন্তু এসআইআর ঘোষণার পরও রাজ্যের বিভিন্ন জেলার ১৪৩ জন বিএলও প্রশিক্ষণ পর্বে যোগ দেননি। এমতাবস্থায় বুধবারই তাঁদের উদ্দেশে কড়া বার্তা দেয় কমিশন। তাঁদের স্পষ্ট জানিয়ে 

Advertisement

দেওয়া হয়, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কাজে যোগ না দিলে জনপ্রতিনিধিত্ব আইনে তাঁদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে সিইও অফিসের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের সময় কমিশনের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, ‘এবার পদক্ষেপ করুন।’ সেইমতো জেলাগুলিকে বার্তা দেওয়া হয়। এরপরেই বৃহস্পতিবার সকাল থেকেই ১৪৩ জন বিএলও কাজে যোগ দিয়ে নিজেদের দায়িত্ব বুঝে নিলেন। রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল জানান, এবার আরও নিবিড়ভাবে এসআইআরের কাজ হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভোটার তালিকা থেকে কারও নাম ইচ্ছাকৃতভাবে বাদ যাবে না। 
অন্যদিকে, এদিন সকাল থেকে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে জেলাশাসকদের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করা হয়। উত্তরবঙ্গে দুর্যোগবিধ্বস্ত এলাকায় যাঁদের নথি খোয়া গিয়েছে তাঁদের হাতে প্রত্যয়িত নকল নথি তুলে দিতেই এই বিশেষ উদ্যোগ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ