Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যানিংয়ে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার, পুলিসের জালে প্রেমিক

ক্যানিংয়ে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার, পুলিসের জালে প্রেমিক
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সকালে ক্যানিংয়ে একটি খালের ধার থেকে এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে তাঁর পরিচয় জানা না গেলেও এদিন বিকেলে পুলিস জানতে পারে মৃতের নাম মৌসুমি সর্দার নস্কর (৩০)। তাঁকে খুন করে ওখানে ফেলে দিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই খুনের অভিযোগে মৃতার প্রেমিক শুকদেব সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিস। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই মহিলার সঙ্গে পাশের গ্রামের শুকদেব সর্দার ওরফে ছোটু নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। বহুদিন ধরে তা চলার পর অতি সম্প্রতি মৌসুমিদেবী সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু তা কোনওভাবেই মেনে নেননি তাঁর প্রেমিক। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই বধূ। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও মেলেনি কোনও সন্ধান। এরপর এদিন সকালে একটি খালের ধারে বস্তাবন্দি অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিস এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এরপর বিকেলে মৌসুমিদেবীর বাড়ির লোক মর্গে গিয়ে তাঁর দেহ শনাক্ত করেন।
পুলিস তদন্তে জানতে পারে, মৌসুমির সম্পর্ক থেকে বেরিয়ে আসা কোনওভাবেই মেনে নিতে পারেননি ছোটু। সেই রাগ থেকে তাঁকে খুন করেন তিনি। এরপরই ছোটুকে গ্রেপ্তার করা হয়। 
মৃতের বাড়ির লোকেদের বক্তব্য, মৌসুমিকে অপহরণ করেছিলেন ছোটু। তারপর কয়েকজন সঙ্গীকে নিয়ে ওঁকে খুন করা হয়েছে। পুলিস বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ