Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৌলি এক্সপ্রেসে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিয়ে হাত খোয়ালেন এক মহিলা যাত্রী

ধৌলি এক্সপ্রেসে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিয়ে হাত খোয়ালেন এক মহিলা যাত্রী
  • ২৩ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফের প্রশ্নের মুখে রেলে যাত্রী নিরাপত্তা। ছিনতাইকারীদের খপ্পরে পড়ে হাত খোয়ালেন এক মহিলা যাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে পুরীগামী ধৌলি এক্সপ্রেসে। পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের কাছে।

Advertisement

সকাল ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় ধৌলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ চলন্ত ট্রেনের কামরায় এক মহিলা যাত্রীর সোনার গয়না ছিনতাইয়ের চেষ্টা করে দুই দুষ্কৃতী। সুরমা হাজরা নামে ওই যাত্রীর দুষ্কৃতীদের বাধা দেন। যার ফলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি বাধে। সেই সময় অন্য যাত্রীরাও সুরমাদেবীকে রক্ষা করতে এগিয়ে আসেন। বিপদ বুঝে চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে নেমে পড়ে দুষ্কীতরা। সুরমাদেবীও সেই সময় ট্রেন থেকে নীচে নেমে যান। দুষ্কৃতীরা ওই মহিলা যাত্রীকে ধাক্কা মারলে লাইনে ছিটকে পড়েন তিনি। কনুই থেকে ডান হাত কেটে যায়। এর পরে রেল লাইন ডিঙিয়ে ভোগপুরের কাছে একটি গ্রামে আত্মগোপনের চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু, তাদের সেই চেষ্টা ভেস্তে যায়। ট্রেনে যাত্রীদের চিৎকার শুনে সজাগ হয়ে যান গ্রামবাসীরা। ধাওয়া করে দুষ্কৃতীদের  ধরে ফেলেন তাঁরা। দু’জনকে গণপিটুনি দিয়ে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। 

এরপরে হাত কাটা অবস্থায় সুরমাদেবীকে ধৌলি এক্সপ্রেসেই খড়্গপুর রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁশকুড়া জিআরপি থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, ধৃত দুই দুষ্কৃতীর নাম মহম্মদ সামসেদ ও মহম্মদ ইমরান। তাদের বাড়ি টিকিয়াপাড়ায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ