Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে বধূর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিস

বাড়িতে না থাকায় সুযোগ বুঝে টিনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে এক যুবক। আর তার প্রতিবাদ করতে গিয়েই এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

ময়নাগুড়িতে বধূর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিস
  • ১৬ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বাড়িতে না থাকায় সুযোগ বুঝে টিনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে এক যুবক। আর তার প্রতিবাদ করতে গিয়েই এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মহিলার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য এবং এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ময়নাগুড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। আজ, রবিবার ময়নাগুড়ি থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বধূ।

Advertisement

বধূ জানান, তাঁর স্বামী একজন শ্রমিক। গতকাল, শনিবার সন্ধ্যায় তিনি কাজে গিয়েছিলেন। সেই সময়ে প্রতিবেশী এক যুবক টিনের গেট ভেঙে তাঁদের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। দরজার সামনে গিয়ে তিনি প্রতিবাদ করছিলেন। অভিযোগ, ওই যুবক প্রথমে বধূর সঙ্গে অভব্য আচরণ করে এবং তাঁর শ্লীলতাহানি করে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও।

Advertisement
সম্পর্কিত সংবাদ