Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বধূর বাড়িতে আগুন

গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিল যুবক। রাজি না হওয়ায় বধূর বাড়ির গোয়ালঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বধূ থানায় জানানোর পর অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করেছে।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বধূর বাড়িতে আগুন
  • ৭ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিল যুবক। রাজি না হওয়ায় বধূর বাড়ির গোয়ালঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বধূ থানায় জানানোর পর অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করেছে।

Advertisement

ঘটনাটি মালদহের চাঁচল থানার চন্দনাবাজার এলাকার। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম বিক্রম দাস। প্রতিবেশী এক গৃহবধূকে উত্যক্ত করার পাশাপাশি  বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ওই এলাকায় এক গৃহস্থের দুটি গোয়ালঘর আগুনে ভস্মীভূত হয়। ঘটনায় কেউ আহত না হলেও বাড়ির অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় প্রতিবেশী যুবক বিক্রম দাসের বিরুদ্ধে রাতেই থানায় অভিযোগ করেন ওই মহিলা। অভিযোগ, রাস্তা দিয়ে চলাচলের সময় ওই মহিলাকে মাঝেমধ্যেই উত্যক্ত করত বিক্রম। এমনকি কুপ্রস্তাবও দিত সে। এনিয়ে কয়েকবার বচসাও হয় দুই পরিবারের মধ্যে। বড় ক্ষতি করে দেবে বলে আগে হুমকিও দিয়েছিল বিক্রম। এদিন অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে যুবককে বলতে গেলে কুড়ুল নিয়ে তেড়ে আসে মহিলা ও তার স্বামীর দিকে। প্রাণে মারার হুমকির পাশাপাশি বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার কথা বলে সে। আতঙ্কিত হয়ে রাতেই স্বামীকে নিয়ে চাঁচল থানায় অভিযোগ করেন ওই মহিলা। তিনি বলেন, ওর জন্য আমি রাস্তাঘাটে চলাচল করতে পারি না। ওই আগুন লাগিয়েছি। কঠোর শাস্তি চাই।
চাঁচল থানার এক আধিকারিক বলেন, যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ