Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফিরবে ই ১০ পেট্রল? ভাবনা শুরু কেন্দ্রের

দেশজুড়ে ই ২০ পেট্রল নিয়ে বিতর্কের শেষ নেই। এই পেট্রল গাড়ির ইঞ্জিনের ক্ষতি ও মাইলেজ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ।

ফিরবে ই ১০ পেট্রল? ভাবনা শুরু কেন্দ্রের
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশজুড়ে ই ২০ পেট্রল নিয়ে বিতর্কের শেষ নেই। এই পেট্রল গাড়ির ইঞ্জিনের ক্ষতি ও মাইলেজ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ।  পুরনো গাড়ি ও দুই চাকার যানবাহনের কথা মাথায় রেখে এবার ই ১০ পেট্রল (১০ শতাংশ ইথানল মিশ্রিত) চালু করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই পেট্রলের ব্যবহার নিয়ে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল বিষয়গুলি খতিয়ে দেখা চলছে। ই ২০ জ্বালানি নিয়ে দেশজুড়ে গাড়ি চালক ও মালিকদের মধ্যে অসন্তোষ বড়ছে। সেই পরিস্থিতিতেই ই ২০-র পাশাপাশি ই ১০ পেট্রল ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ