Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোমবার রাজ্যে কি ব্যাঙ্ক খোলা থাকবে?

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ ছিল। আজ, মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্কের দরজা খোলেনি। আগামী কাল, রবিরার সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সোমবার রাজ্যে কি ব্যাঙ্ক খোলা থাকবে?
  • ১০ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

কলকাতা: রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ ছিল। আজ, মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্কের দরজা খোলেনি। আগামী কাল, রবিরার সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে সোমবার বুদ্ধপূর্ণিমা। ফলে দেশের বেশ কিছু রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। সেই তালিকায় আছে বাংলাও। অর্থাৎ টানা চার দিন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে। সেক্ষেত্রে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

Advertisement

যদিও বর্তমানে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন আগের তুলনায় অনেক কমে গিয়েছে। এখন অনলাইনে অধিকাংশ কাজ সেরে ফেলতে পারেন গ্রাহক। সশরীরে ব্যাঙ্কে হাজির হওয়ার কোনও প্রয়োজন পড়ে না। যদিও ব্যাঙ্ক বন্ধ থাকলেও খোলা থাকে ইন্টারনেট পরিষেবা। এটিএমের মাধ্যমেও পরিষেবা পান গ্রাহকরা। তাড়াছা ইউপিআই-এর সুবিধা চালু হওয়ার পরে এখন অনলাইন লেনদেন আরও সুবিধাজনক হয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ