Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

পরকীয়া সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুন! ব্যাগে মোড়া কাটা মুণ্ড ফ্রিজে গুয়াহাটিতে গ্রেপ্তার স্বামী

সদ্যবিবাহিত দম্পতির ঘর জুড়ে পচা গন্ধ। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র। মেঝেয় প্রায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুন! ব্যাগে মোড়া কাটা মুণ্ড ফ্রিজে গুয়াহাটিতে গ্রেপ্তার স্বামী
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: সদ্যবিবাহিত দম্পতির ঘর জুড়ে পচা গন্ধ। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র। মেঝেয় প্রায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ। এক কোনায় পড়ে রয়েছে স্ত্রীর মুণ্ডহীন ক্ষতবিক্ষত দেহ। গোটা ঘরে তল্লাশি চালাতেই হাড়হিম করা দৃশ্য। ফ্রিজের ভেতরে কালো পলিথিনে মোড়া স্ত্রীর কাটা মাথা ও আঙুল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল অসমের বেলতলার বশিষ্ঠপুরের ৪ নম্বর বাই-লেনের অঞ্জলি গৃহ আবাসনে। মৃত মহিলার নাম রিয়া তালুকদার। তাঁর স্বামী রামানুজন গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

রবিবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়েই তল্লাশিতে আসে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, সদ্যবিবাহিত দম্পতির ঘরে তালা ঝুলছে। দু’দিন ধরে স্বামী-স্ত্রী দুজনেরই ফোন বন্ধ। পচা গন্ধ পেয়েই সন্দেহ হয় তাঁদের। এরপরই পুলিশকে খবর দেন পড়শিরা।  
ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে খুন করা হয়েছে রিয়াকে। মৃতার দেহ উদ্ধার করে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি ধারালো অস্ত্র এবং মদের বোতল। পুলিশের সন্দেহ, ওই অস্ত্র দিয়েই স্ত্রীকে খুন করে রামানুজন। তাঁকে জেরা করে জানা গিয়েছে, স্ত্রীর টুকরো টুকরো দেহ রাস্তার কুকুরকে খাওয়ানোর পরিকল্পনা ছিল রামানুজের।
স্থানীয় সূত্রে খবর, ছ’মাস আগে বিয়ে হয়েছিল বিয়া তালুকদার ও রামানুজ গোস্বামীর। রিয়া তালুকদার নুনমাটির বাসিন্দা। গুয়াহাটির ফ্যান্সি বাজারের একটি বুটিকে কাজ করতেন। রিয়ার বাবা-মা নেই। এক ভাই রয়েছেন। অন্যদিকে রামানুজ গৌরীপুরের বাসিন্দা। পেশায় ক্যাবচালক। বিয়ের পর থেকেই দু’জন বশিষ্ঠপুরের এই আবাসনটিতে থাকতেন। স্থানীয়রা জানাচ্ছেন, রামানুজ বহু বছর ধরেই মাদকাসক্ত। এনিয়ে প্রায়শই দু’জনের মধ্যে ঝগড়া হত। শুক্রবার রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। স্ত্রী পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করতেন রামানুজ। সেই সন্দেহেপ বশেই তিনি স্ত্রীকে নৃশংসভাবে খুন করেন বলে মনে করছে পুলিশ।
এডিসিপি অনুরাগ শর্মা জানিয়েছেন, স্ত্রীকে খুনের পর পালিয়ে গিয়েছিলেন রামানুজ। রবিবার রাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। শুক্রবার থেকে তাঁর ফোন বন্ধ ছিল। ঘরেও তাঁকে পাওয়া যায়নি। তাই পুলিশের সন্দেহের তালিকায় প্রথম থেকেই ছিলেন রামানুজ। আত্মসমর্পণের সময়ও তাঁর গায়ে রক্তমাখা জামা ছিল। পুলিশি জেরায় তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। জানা গিয়েছে, কোভিড-লকডাউনের সময় এটিএম জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ ছিল রামানুজের বিরুদ্ধে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ