Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

সুগারের রোগীদের বিশেষ যত্ন কেন প্রয়োজন?

ডায়াবেটিস থাকলে হাত ও পায়ের যত্নে একটু বেশি সতর্ক হওয়া প্রয়োজন। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে স্নায়ু ও রক্তনালির উপর প্রভাব পড়ে।

সুগারের  রোগীদের বিশেষ  যত্ন কেন  প্রয়োজন?
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডায়াবেটিস থাকলে হাত ও পায়ের যত্নে একটু বেশি সতর্ক হওয়া প্রয়োজন। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে স্নায়ু ও রক্তনালির উপর প্রভাব পড়ে। এর জেরে হাত ও পায়ে অনুভূতি কমে যায়। সামান্য কেটে গেলেও অনেক সময় বোঝা যায় না।  

Advertisement

তাহলে উপায়? প্রতিদিন পায়ের তলা, আঙুলের ফাঁক ও নখের চারপাশে কোনো কাটা, ফোসকা, লালচে ভাব, ফোলা বা ক্ষত হয়েছে কি না দেখে নিন। হাত-পা ধোয়ার পর বিশেষ করে আঙুলের ফাঁক ভালো করে শুকিয়ে নিন। নইলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ত্বক ড্রাই হলে উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নখ কাটার সময় অত্যন্ত সাবধানী হন। খালি পায়ে একেবারে হাঁটবেন না। জুতো ও পরিষ্কার মোজা ব্যবহার করুন। জুতোর ভিতরে কোনো পাথর বা ধারালো কিছু ঢুকে রয়েছে কি না, পরার আগে দেখে নিন।
পায়ে কোনো ক্ষত, ফোসকা, পুঁজ, ব্যথা, অস্বাভাবিক লালচে ভাব বা ফোলা দেখা দিলে নিজে থেকে চিকিৎসা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সামান্য কেটে গেলেও অবহেলা করবেন না। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ