Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

পোড়া রোগীদের পাশে ‘ফিনিক্স’, উদ্যোগে ডিসান

পোড়ার ক্ষত নিয়ে যে কোনো হাসপাতালে ভরতি হওয়া রোগীরা, ছুটির পরেও পাশে পাবেন ডিসান হাসপাতালকে।

পোড়া রোগীদের পাশে ‘ফিনিক্স’, উদ্যোগে ডিসান
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• পোড়ার ক্ষত নিয়ে যে কোনো হাসপাতালে ভরতি হওয়া রোগীরা, ছুটির পরেও পাশে পাবেন ডিসান হাসপাতালকে। এখানে শুরু হল ‘ফিনিক্স বার্ন সাপোর্ট গ্রুপ। পোড়া রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক, সামাজিক ও দৈনন্দিন জীবনে ফেরার পথ সহজ করতেই এই উদ্যোগ। ২২ আগস্ট কলকাতায় বার্ন সারভাইভার্স মিটের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। ডিসান হাসপাতালের সিনিয়র ডিরেক্টর, ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসক ডাঃ মোহিত খরবন্দার উদ্যোগে তৈরি হয়েছে ‘ফিনিক্স’। এই কর্মসূচির আওতায় পোড়া রোগী ও তাঁদের পরিবারের জন্য বিনামূল্যে মানসিক পরামর্শ, ফিজিওথেরাপি, স্প্লিন্টিং ও চলাফেরার প্রশিক্ষণ, ব্যক্তিগত পুষ্টি-পরামর্শ এবং ক্ষত ও দাগের পরিচর্যার ব্যবস্থা থাকবে। প্রয়োজনে পুনর্গঠনমূলক চিকিৎসার জন্য বিশেষজ্ঞের পরামর্শও দেওয়া হবে। এই প্রসঙ্গে ডাঃ মোহিত বলেন, ‘পোড়া থেকে বেঁচে যাওয়াই শেষ নয়। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই অনেক রোগীর প্রকৃত লড়াই শুরু হয়। সেই দীর্ঘ যাত্রায় তাঁদের পাশে থাকতেই ফিনিক্সের সূচনা।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ