Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাইকারি মুদ্রাস্ফীতির হার ৪২ মাসে সর্বোচ্চ

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্ববাজারে অগ্নিমূল্য জ্বালানি। সেই অভিঘাতেই এপ্রিল মাসে ভারতে পাইকারি বাজারের মুদ্রাস্ফীতি একলাফে বেড়ে হল ৮.৩ শতাংশ।

পাইকারি মুদ্রাস্ফীতির হার ৪২ মাসে সর্বোচ্চ
  • ১৫ মে, ২০২৬ ০৮:১১
Prefer us on Google

নয়াদিল্লি ও মুম্বই (পিটিআই): পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্ববাজারে অগ্নিমূল্য জ্বালানি। সেই অভিঘাতেই এপ্রিল মাসে ভারতে পাইকারি বাজারের মুদ্রাস্ফীতি একলাফে বেড়ে হল ৮.৩ শতাংশ। এই হার গত ৪২ মাসের মধ্যে সর্বোচ্চ। ঠিক এর আগের মাসে, অর্থাৎ মার্চে পাইকারি মূল্য সূচক (ডব্লুপিআই) ছিল ৩.৮৮ শতাংশ। এক বছর আগে এপ্রিল মাসের ডব্লুপিআই ছিল ০.৮৫ শতাংশ। চলতি বছরের এপ্রিলে সেটাই বেড়ে ৮.৩ শতাংশ হয়ে পড়ায় প্রমাদ গুনছে আম জনতা। সম্প্রতি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যয় সংকোচনের পরামর্শ দিয়েছেন। সেই আবহে পাইকারি বাজারের এই বিশাল লাফে আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছে তথ্যাভিজ্ঞ মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ