Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিনে মাত্র ১ ঘণ্টা ফোন ব্যবহার, জঙ্গলে কঠোর অনুশীলন! সেঞ্চুরি হাঁকানো প্রিয়াংশকে কতটা চেনেন?

মাত্র দিন দুয়েক আগেই তাঁর নাম জানত মাত্র গুটিকয়েক মানুষ। আর আজ গোটা ভারত তো বটেই, প্রিয়াংশ আর্যের নাম জেনেছেন বিশ্বের বহু মানুষ।

দিনে মাত্র ১ ঘণ্টা ফোন ব্যবহার, জঙ্গলে কঠোর অনুশীলন! সেঞ্চুরি হাঁকানো প্রিয়াংশকে কতটা চেনেন?
  • ৯ এপ্রিল, ২০২৫ ১৮:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: মাত্র দিন দুয়েক আগেই তাঁর নাম জানত মাত্র গুটিকয়েক মানুষ। আর আজ গোটা ভারত তো বটেই, প্রিয়াংশ আর্যের নাম জেনেছেন বিশ্বের বহু মানুষ। সৌজন্যে, তাঁর গতকালের সেঞ্চুরি। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শতরান হাঁকান পাঞ্জাব কিংসের ২৪ বছরের তরুণ ওপেনার। আর তারপর থেকেই ভারতীয় ক্রিকেটমহলে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। কে এই প্রিয়াংশ আর্য?

Advertisement

আসলে মেগা নিলামে দিল্লির আক্রমণাত্মক ওপেনার ব্যাটার প্রিয়াংশ আর্যকে ৩.৮ কোটি টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস। তবে, দাম কিন্তু এমনই ওঠেনি। দিল্লি প্রিমিয়ার লিগ (ডিপিএল) টুর্নামেন্টে সাউথ দিল্লি সুপার স্টারসের হয়ে সর্বোচ্চ ৬০৮ রান করেছিলেন প্রিয়াংশ। তবে ঘরোয়া লিগে খেলা এই ক্রিকেটার যে আইপিএল-এর মঞ্চে তাক লাগাতে পারেন, তা অনেকেরই কল্পনার বাইরে ছিল।

তবে এই জায়গাতে পৌঁছতে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়েছে প্রিয়াংশকে। সম্প্রতি, তাঁর কোচ সঞ্জয় ভরদ্বাজ জানিয়েছেন, ভোপাল থেকে প্রায় ২০ কিমি দূরে রতাপানি টাইগার রিজার্ভ এলাকার জঙ্গলে একটি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করেছেন তিনি। আর এই অ্যাকাডেমিতেই প্রায় একমাস কঠোর পরিশ্রম করেছেন প্রিয়াংশ। আইপিএল এবং ডিপিএলের আগে এখানে এসে সময় দিত সে। এমনকী এই সময়ের মধ্যে ফোনও ব্যবহার করত না। দিনে হয়তো বড় জোর এক ঘণ্টা ফোন ব্যবহার করতেন এই তরুণ তুর্কি। যা বলে দেয়, তাঁর অধ্যবসায় আর কঠোর পরিশ্রমেই এসেছে সাফল্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ