রেসের ময়দানে রণবীর কাপুর ও রণবীর সিং। কে এগিয়ে দৌড়ে? তার উপরেই ঠিক হবে অনীশ বাজমির পরবর্তী ছবিতে কে থাকছেন মুখ্য চরিত্রে। বিষয়টা একটু খোলসা করে বলা যাক। পর্দায় যমজ ভাইয়ের গল্প তুলে ধরবেন অনীশ। সেই ছবির জন্য কাস্টিং চলছে পুরোদমে। সেখানে উঠে এসেছে বলিউডের দুই রণবীরের নাম। তাঁদের মধ্যেই একজনকে বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কেবল দুই রণবীরই নন, অনীশের ভাবনায় আরও একজন তারকাও রয়েছেন বলে সূত্রের খবর। তিনি কার্তিক আরিয়ান। এই তিনজনের মধ্যে কে শেষপর্যন্ত ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেন, তা নিয়ে চর্চা অব্যাহত। জানা গিয়েছে, অনীশ ছবির নাম ঠিক করে ফেলেছেন— ‘রাম অউর শ্যাম’। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই শুরু হবে শ্যুটিং।



