Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য জয়েন্টের ফল কবে? রিপোর্ট তলব হাইকোর্টের

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ আগস্টের মধ্যে রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এই মর্মে রিপোর্ট পেশ করতে হবে।

রাজ্য জয়েন্টের ফল কবে? রিপোর্ট তলব হাইকোর্টের
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ আগস্টের মধ্যে রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এই মর্মে রিপোর্ট পেশ করতে হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ। এপ্রিল মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এখন ফলাফল প্রকাশ না করায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। মামলাকারীদের অভিযোগ ছিল দু’মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও ফলাফল প্রকাশিত হয়নি। এর আগে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের চেয়ারম্যান  সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘জুন মাসের ৫ তারিখই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরেছে বোর্ড। কিন্তু আদালতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে নিয়ে জটিলতা রয়েছে।’ যদিও সোমবারই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে ওবিসি জটিলতা আপাতত কেটেছে। তাই কবে ফালফল প্রকাশ করা হবে তা নিয়ে রিপোর্ট তলব করেছে আদালত। ইতিমধ্যেই জেইই মেন্স, জেইই অ্যাডভান্সড এবং নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশিত হয়ে গিয়েছে। বেশিরভাগ রাজ্যে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় পড়ুয়ারা সমস্যায় পড়েছেন। মামলাতে এই অভিযোগও করা হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ