Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

যখন বৃষ্টি নামল

রবীন্দ্রনাথের গান, কবিতা ও গল্পে বর্ণিত ‘যখন বৃষ্টি নামল’ শীর্ষক এক সুন্দর গীতিকাব্যালেখ্য সম্প্রতি উপস্থাপিত হল রবীন্দ্রসদনে। এই অনুষ্ঠানে বিভিন্ন রাগে বর্ষার গান পরিবেশন করেন শ্রাবণী সেন।

যখন  বৃষ্টি নামল
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• রবীন্দ্রনাথের গান, কবিতা ও গল্পে বর্ণিত ‘যখন বৃষ্টি নামল’ শীর্ষক এক সুন্দর গীতিকাব্যালেখ্য সম্প্রতি উপস্থাপিত হল রবীন্দ্রসদনে। এই অনুষ্ঠানে বিভিন্ন রাগে বর্ষার গান পরিবেশন করেন শ্রাবণী সেন। শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে বর্ষা ঋতুকে আশ্রয় করে রচিত আলেখ্যটিতে রাজা ও সুজয়প্রসাদের কবিতা এবং পাঠ উপভোগ্য হয়ে ওঠে। মা সুমিত্রা সেনের কাছে শ্রাবণীর সঙ্গীত শিক্ষার সূচনা। মা, বাবাকে উৎসর্গ করে এদিন ‘তোমার গীতি জাগালো স্মৃতি’ গেয়ে শোনান তিনি। তাঁর সুমিষ্ট কণ্ঠের গায়কী এবং সঠিক পরিমিতিবোধ গানগুলিকে অন্য মাত্রায় নিয়ে যায়। শিল্পীর কণ্ঠোপযোগী সুনির্বাচন অনুষ্ঠানটিকে সফল করে তোলে। ‘এমন দিনে তারে বলা যায়’, ‘ছায়া ঘনাইছে’, ‘গোধূলি গগনে’, ‘পাগলা হাওয়ার’ ইত্যাদি গান শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। যন্ত্রানুসঙ্গে সহায়তা করেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, দেবাশিস সোম, সৌরভ চক্রবর্তী প্রমুখ।

Advertisement

কলি ঘোষ 

Advertisement
সম্পর্কিত সংবাদ