Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

নুন যখন ওষুধ

যে কোনও খাবারে যদি নুন না থাকে, তাহলে সেই খাবার খেতে ভালো একদমই লাগে না। নুন হল এমন একটি উপাদান, যা খাদ্যকে তার নিজস্বতা প্রদান করে থাকে।

নুন যখন ওষুধ
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

Advertisement

যে কোনও খাবারে যদি নুন না থাকে, তাহলে সেই খাবার খেতে ভালো একদমই লাগে না। নুন হল এমন একটি উপাদান, যা খাদ্যকে তার নিজস্বতা প্রদান করে থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকমের নুন পাওয়া যায়। তবে এদের মধ্যে সেরা হল ‘কোরিয়ান বাম্বু সল্ট’। এই নুনের ২৫০ গ্রামের দাম কত জানেন? ১০০ মার্কিন ডলার। ভারতীয় টাকায় যা প্রায় ৮ হাজার ৭১৫ টাকা। বাম্বু সল্ট হল বিশ্বের সবথেকে দামি নুন। প্রাচীনকাল থেকেই এই নুনের চাহিদা প্রবল। বাম্বু সল্ট তৈরি করার পদ্ধতিই তার পুষ্টিগুণ বাড়িয়ে দেয় বহুলাংশে। এই নুনের মধ্যে মিনারেল এবং নিউট্রিশনের মাত্রা অনেক বেশি থাকে। যা অন্যান্য যে কোনও নুনের থেকে ‘কোরিয়ান বাম্বু সল্ট’কে  আলাদা করে থাকে। আর সেই কারণে বিশ্বের বাজারে বাম্বু সল্টের এত চাহিদা। কীভাবে তৈরি করা হয় এই নুন? সমুদ্র থেকে তুলে আনা এই নুনকে বাঁশের ভিতরে জমাট করে ভরে পাইন গাছের জ্বালানিতে ৮০০ ডিগ্রি তাপমাত্রায় ন’বার ভালো করে পোড়ানো হয়। নুন যখন বাঁশের ভিতরে ডেলা পাকিয়ে যায়, তখন তা বের করে এনে গুঁড়ো করে আরেকটি বাঁশের মধ্যে ভরে দেওয়া হয়। এরপর এই বাঁশটিকে ১ হাজার ডিগ্রি সেলসিয়াসে ভালো করে পোড়ানো হয়। এরপরেই নুনের মধ্যে নীল, হলুদ, কালো রঙের কেলাস দেখা যায়। যা এই নুনের বিশেষ ধরনের স্বাদ তৈরিতে সাহায্য করে। একে বলা হয় গ্যামরোজুং। আর ১৫০০ ডিগ্রি তাপমাত্রায় বাঁশকে ন’বার পোড়ালে এই নুনের রঙ বেগুনি হয়ে যায়। তখন তাকে বলা হয় ‘পার্পল ব্যাম্বু সল্ট’। পোড়ানোর সময় বাঁশের খনিজগুলি নুনের মধ্যে প্রবেশ করায় পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায়। বাম্বু সল্ট তৈরি করতে সময় লাগে ৫০ দিন। প্রয়োজন হয় বিশেষ দক্ষ শ্রমিকদেরও। যাদের দেহে পটাশিয়াম, ক্যালশিয়াম এবং মিনারেল কম থাকে, তারা এই কোরিয়ান বাম্বু সল্টকে ওষুধের মতো করে খেয়ে থাকেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ