Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

অ্যাকাডেমিক প্রদর্শনী

নব নালন্দা গ্রুপ অব স্কুলস্-এর ৬০ বছর পূর্তি উদযাপন হল। এই উপলক্ষ্যে নালন্দা ভবনে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাকাডেমিক এগজিবিশন— ‘স্কলেয়ার ২০২৬’।

অ্যাকাডেমিক প্রদর্শনী
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নব নালন্দা গ্রুপ অব স্কুলস্-এর ৬০ বছর পূর্তি উদযাপন হল। এই উপলক্ষ্যে নালন্দা ভবনে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাকাডেমিক এগজিবিশন— ‘স্কলেয়ার ২০২৬’। এই প্রদর্শনীতে অংশ নেয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবনবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, জীববিদ্যা, ইতিহাস, বাংলা, হিন্দি, সাইকোলজি, ভূগোল, অঙ্ক, নিউড্রেশন সহ ১৪টি সাবজেক্ট নিয়ে এগজিবিশন অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতির্বিজ্ঞানী তথা কলকাতার এম পি বিড়লা তারামণ্ডলের প্রাক্তন পরিচালক দেবীপ্রসাদ দুয়ারী এবং গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের স্কুল অব ল্যাঙ্গুয়েজেসের প্রিন্সিপাল ডঃ সবুজকলি সেন। প্রদীপ প্রজ্বলন এবং  উদ্বোধনী সংগীত দিয়ে প্রদর্শনীর সূচনা হয়। প্রথমেই ছিল বাংলা বিভাগের প্রদর্শনী। শিরোনাম ছিল ‘শাবাশ বাংলা’। বাঙালির ভাষা, শিল্প-সংস্কৃতি, সাবেকিয়ানা সব কিছু উঠে এসেছিল এই ঘরে। ‘পড়ুয়ার পাঠশালা’ বিভাগে ছিল সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরির চিলিয়ান জাদুকর আর্গাস-এর মডেল। কমার্স ও ইকনমিকস বিভাগের থিম ছিল ‘Econo-B-Zone’।

Advertisement

নব নালন্দা গ্রুপ অব স্কুলস্-এর অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানালেন, ‘স্কলেয়ার ২০২৬’ হল একেবারেই অ্যাকাডেমিক একটি প্রদর্শনী। ছাত্রছাত্রী অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ