Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

১৩০ বছরের প্রভাত ফেরি

১৩০ বছরের প্রভাত ফেরি
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি ১৩০ বছর পূর্ণ করল হুগলি জেলার গরলগাছা হাই স্কুল। এই উপলক্ষ্যে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। স্কুলের সামনে থেকে সেই বর্ণাঢ্য পথ-পরিক্রমা শুরু হয়। স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রাক্তনী ও এলাকার শিক্ষানুরাগী মানুষজন এদিনের পদযাত্রায় অংশ নেন। স্কুলের পড়ুয়ারা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ সেজে প্রভাত ফেরিতে অংশ নেয়। ওই অঞ্চলের একসময়ের কিংবদন্তি চিকিৎসক তথা ডাঃ বিধানচন্দ্র রায়ের ছাত্র ডাঃ সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়েরও মডেল সেজে এক পড়ুয়া পথ-পরিক্রমায় পা মেলায়। জন্মশতবর্ষে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সাজে অষ্টম শ্রেণির এক ছাত্র। স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সাধুখাঁ জানান, করোনা মহামারীর জন্য ১২৫ বছরের অনুষ্ঠান আয়োজন করা যায়নি। তাই স্কুল প্রতিষ্ঠার ১৩০ বছর পূর্তি উদ্‌যাপন করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ