সম্প্রতি কলকাতার বেলগাছিয়া মনোহর অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল বইমেলা। শৈশবকে মোবাইল ফোন আসক্তি থেকে মুক্ত করে বইমুখী করার উদ্দেশ্যেই এই বইমেলার আয়োজন করা হয়। ১২টি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশগ্রহণ করে। পুস্তকমেলা চলে চার দিন। বহু বিশিষ্টজন এবং শিক্ষানুরাগী ব্যক্তি এই মেলায় অংশ নেন। বইয়ের স্টলের গুরুদায়িত্ব সামলায় স্কুলের পড়ুয়ারা। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রদের অভিভাবকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গত তিন বছর ধরে এই বইমেলার আয়োজন করে আসছে মনোহর অ্যাকাডেমি।



