Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

পুরস্কার বিতরণী

সম্প্রতি মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হল। আইসিসিআর অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পিএস গ্রুপের চেয়ারম্যান প্রদীপ চোপড়া।

পুরস্কার বিতরণী
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হল। আইসিসিআর অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পিএস গ্রুপের চেয়ারম্যান প্রদীপ চোপড়া। ছাত্রছাত্রীদের একাগ্রতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের অসামান্য অবদানকে সম্মান জানাতেই এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি, একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। যার শীর্ষ নাম ছিল— ‘বয়নশিল্পের মুক্তিগাঁথা’। যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতীয় হ্যান্ডলুমের সমৃদ্ধশালী ঐতিহ্যকে উদযাপন করা হয়। নাচ-গান-গল্পের মাধ্যমে ভারতীয় বয়নশিল্পের গৌবরময় অধ্যায় ও দেশের স্বাধীনতা আন্দোলনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রদ্ধা নিবেদন করে পড়ুয়ারা। প্রখ্যাত তাঁতশিল্পী মনোহর রক্ষিতকে সংবর্ধনা জানানো হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ