Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ভারতে ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

ফেব্রুয়ারি মাসজুড়ে ভারতে ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটস অ্যাপ। মঙ্গলবার এমনই জানানো হয়েছে এই সোশ্যাল মিডিয়া সংস্থার তরফে।

ভারতে ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফেব্রুয়ারি মাসজুড়ে ভারতে ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটস অ্যাপ। মঙ্গলবার এমনই জানানো হয়েছে এই সোশ্যাল মিডিয়া সংস্থার তরফে। এগুলির মধ্যে ১৪ লক্ষের বেশি অ্যাকাউন্ট ব‌্যবহারকারীদের রিপোর্ট করার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের বক্তব্য, ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতেই এহেন পদক্ষেপ। সেই বিষয়টি মাথায় রেখে এআই ও একাধিক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নিরন্তর কাজ চলছে। কাজ করছেন ডেটা সায়েন্টিস্ট ও বিশেষজ্ঞের টিমও। অ্যাকাউন্ট বন্ধের ঘোষণার পাশাপাশি এই মেসেজিং প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করার জন্যও একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নির্ধারিত নিয়মাবলী মেনে চলতে হবে। মেসেজিং অ্যাপের ব্রডকাস্ট লিস্ট সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোনওরকম স্প্যাম মেসেজ, ভুল তথ্য, জালিয়াতি বা ওই সংক্রান্ত মেসেজ শেয়ার করা যাবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ