Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘আত্মহত্যা’ রুখল ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব, চুঁচুড়ায় হইচই

চুঁচুড়ায় বিশ্ববিদ্যালয়ে পাঠরতা এক ছাত্রীর আত্মহত্যার ইচ্ছাকে ঘিরে সমাজমাধ্যমে তোলপাড় পড়েছিল। সোশ্যাল মিডিয়ার ওই গ্রুপেই রয়েছেন বেঙ্গালুরুতে বসবাসকারী এক মহিলা।

‘আত্মহত্যা’ রুখল ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব, চুঁচুড়ায় হইচই
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ায় বিশ্ববিদ্যালয়ে পাঠরতা এক ছাত্রীর আত্মহত্যার ইচ্ছাকে ঘিরে সমাজমাধ্যমে তোলপাড় পড়েছিল। সোশ্যাল মিডিয়ার ওই গ্রুপেই রয়েছেন বেঙ্গালুরুতে বসবাসকারী এক মহিলা। বিষয়টি তাঁর নজরে পড়তেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। ওই ছাত্রীর বাড়ির খোঁজ পেতে তিনি ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সাহায্য নেন। শেষপর্যন্ত শুধু ছবি থেকেই তথ্য উদ্ধার করে তরুণীর সন্ধান করে দেয় রেডিয়ো ক্লাব। হুগলির এক শিক্ষিকা শুভ্রা চক্রবর্তীর মারফত ওই তরুণীর বাবার সঙ্গে যোগাযোগ করেন রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। তিনি বলেন, ওই তরুণী সমাজমাধ্যমের অ্যাকাউন্ট আচমকা বন্ধ করে দিয়েছিলেন। আমরা তাঁর বাড়ি খুঁজে বের করি। সেখানে এক শিক্ষিকাকে পাঠানো হয়। সম্প্রতি ওই তরুণীর মাতৃবিয়োগ হয়েছে। তারপর থেকেই তিনি অবসাদে ভুগছেন। একটি জীবন বাঁচানো গিয়েছে, এটাই বড় কথা। আমরা ওই তরুণীর জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের ব্যবস্থা করছি। তরুণীর পরিবার অবশ্য বিষয়টি নিয়ে কথা বলতে চায়নি। তবে তাঁরা রেডিয়ো ক্লাবের উদ্যোগের প্রশংসা করেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ