অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের বর্ষপূর্তি। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা। সমাজমাধ্যমে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, সলমন খান, রণবীর সিংরা। শাহরুখ লিখেছেন, ‘দম্পতিকে জানাই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। অনেক বছর একসঙ্গে পথ চলতে হবে।’ সলমন তাঁর পোস্টে লিখেছেন, ‘খুশি থাকো। ঈশ্বর মঙ্গল করুন।’ গত বছর চার হাত এক হয় রাধিকা ও অনন্তের। অনুষ্ঠানে এসেছিলেন নানা ক্ষেত্রের তারকারা।



