তাপমাত্রার ওঠানামা রয়েছেই। সকাল থেকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই চড়া রোদে অস্বস্তি বাড়ছে শহরবাসীর। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ, শুক্রবার সকালে শহরের আকাশে হাল্কা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যায়। এখন আকাশ রয়েছে পরিষ্কার। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



