Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজও শহরে বৃষ্টির সম্ভাবনা, জানুন কখন

সকাল থেকে চড়া রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অব্যাহত গরমের দাপট। বিকেলের পরে বদলে গিয়েছিল চিত্রটা। বৃহস্পতিবার রাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে দমকা বাতাস। আজ, শুক্রবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজও শহরে বৃষ্টির সম্ভাবনা, জানুন কখন
  • ১৬ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

কলকাতা: সকাল থেকে চড়া রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অব্যাহত গরমের দাপট। বিকেলের পরে বদলে গিয়েছিল চিত্রটা। বৃহস্পতিবার রাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে দমকা বাতাস। আজ, শুক্রবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

পূর্বাভাসে বলা হয়েছে, এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পরে অথবা সন্ধ্যা নাগাদ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৫ মে সকাল সাড়ে ছ’টা থেকে গত ২৪ ঘণ্টায় শহরে ০.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ