নিজস্ব সংবাদদাতা, ১৪ জুন: আগামী পাঁচদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের কিছু অংশও। এরই মধ্যে আজ, শনিবার কলকাতার কিছু এলাকায় হাল্কা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে আকাশ আংশিক মেঘে ঢাকা থাকবে বলেও আশা করা হচ্ছে।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল কলকাতায় সর্বোচ্চ ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে বেশি। গতকাল শহরে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৮.৭ ডিগ্রি (+১.৫)। ভোর সাড়ে ৬টা পর্যন্ত গড়ে বৃষ্টিপাত হয়েছে ২.৬ মিলিমিটার।



