বসন্তেই তীব্র গরমের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
  • ৮ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বসন্তেই তীব্র পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। মাঝে দু’দিন পশ্চিম ও উত্তর-পশ্চিমের শুস্ক বাতাস রাজ্যে প্রবেশ করায় শহর থেকে জেলায় শীত শীত অনুভূত হলেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আপাতত শহরে বাড়ছে তাপমাত্রা। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। তবে আজ, শনিবার থেকে শহরের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement