বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। মঙ্গলবার শ্রীনগরে অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, শ্রীনগরের খানমোহ এলাকার নার্দ সাঙ্গরি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তখন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে দু’টি হ্যান্ড গ্রেনেড, দু’টি ম্যাগাজিন, বেশ কয়েক রাউন্ডগুলি, উস্কানিমূলক পোস্টার ও এবং ছ’টি মোবাইলও উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, খোঁজ চলছে। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে (বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ইউএপিএ, ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।



