Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে: খালিদ

চার গোলে হার মন খারাপ করার মতোই। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে এই ফলের পর আনোয়ার-মনবীরদের জন্য সমালোচনা নয়, বরাদ্দ ছিল প্রশংসাই।

এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে: খালিদ
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: চার গোলে হার মন খারাপ করার মতোই। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে এই ফলের পর আনোয়ার-মনবীরদের জন্য সমালোচনা নয়, বরাদ্দ ছিল প্রশংসাই। পাশাপাশি ভিনিসিয়াস-লিনোদের অভিবাদন জানান সমর্থকরা। তাঁরাও পালটা হাত নাড়িয়ে অনুরাগীদের উজাড় করা ভালোবাসা গ্রহণ করেন। 

Advertisement

ঘরের মাঠে ফিফা র‌্যাংকিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে ড্র। রায়ান উইলিয়ামসদের ঘিরে প্রত্যাশা ক্রমশ বাড়ছিল। তবে পানামা ও ব্রাজিলের মধ্যে তুলনা টানা যে উচিত নয়, তা ভালোই জানত ভারতীয় শিবির। তাই গত ম্যাচের দুর্বলতা শুধরে নেওয়ার উপর বাড়তি জোর দিয়েছিলেন খালিদ। প্রথম ২৫ মিনিট দারুণ লড়াইও মেলে ধরেন রায়ান উইলিয়ামসরা। কিন্তু গুরপ্রীতের ক্ষমার অযোগ্য ভুলে কাটল ছন্দ। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কোচ খালিদ এই প্রসঙ্গে বললেন, ‘একটা ভুলই আমাদের লড়াইয়ের রিং থেকে ছিটকে দিল। প্রথম গোলের পর আর তাই ঘুরে দাঁড়াতে পারিনি। তবে ছেলেরা লড়াই করেছে। এই হার থেকে শিক্ষা নিয়ে এগতে হবে। সামনে উরুগুয়ে ম্যাচ। আরও এক বিশ্বচ্যাম্পিয়ন দল। তাদের বিরুদ্ধে উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরাই লক্ষ্য।’
ক্লাব ফুটবলে ভিনিসিয়াসকে আটকাতে রীতিমতো রাতের ঘুম উড়ে যায় ইউরোপের কোচেদের। সেখানে খালিদ আর কী-ই বা করতে পারেন। অভিষেক টেকচাম সিং চেষ্টা করেছেন ঠিকই। কিন্তু তা যথেষ্ট ছিল না। এই প্রসঙ্গে মুম্বইকর কোচের মন্তব্য, ‘ছেলেরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল। বিপক্ষে কোন ফুটবলার রয়েছে তার নাম না দেখে শুধু নিজেদের স্বাভাবিক খেলার পরামর্শ দিয়েছিলাম। আশিক, অভিষেকরা লড়াই করেছে। তবে ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিরুদ্ধে ভুলত্রুটি হওয়া স্বাভাবিক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ