Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সেতু বানিয়ে জলের লাইন পৌঁছচ্ছে কুলপিতে

সেতু বানিয়ে জলের লাইন পৌঁছচ্ছে কুলপিতে
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নানা বাধাবিপত্তি কাটিয়ে অবশেষে কুলপিতে জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি জল দেওয়ার পাইপলাইন বসানো শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এখানে মূল সমস্যা ছিল জমি। কারণ গ্রামে গ্রামে পাইপলাইন বসাতে গেলে বিভিন্ন ছোট ও মাঝারি কংক্রিটের সেতুর উপর দিয়ে সেগুলি নিয়ে যেতে হতো। কিন্তু ওই সেতুগুলিতে কিছু করা যাবে না বলে পূর্তদপ্তর নির্দেশিকা জারি করেছিল। ফলে কাজ শুরু করা যাচ্ছিল না। অবশেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বিকল্প রাস্তা বের করে। পাইপলাইন বসাতে নানা জায়গায় তারা নিজেরাই সেতু তৈরি করেছে। তার উপর দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার কাজও শুরু করেছে। সরকারি জমির উপর দোকানঘর করে রেখেছিলেন অনেক বাসিন্দা। সেগুলি ভেঙে সেই জায়গা দিয়েও কিছু পাইপলাইন নিয়ে যাওয়ার কাজ করা হচ্ছে। এক আধিকারিকের কথায়, সব জায়গায় যখন পাইপলাইন বসানোর কাজ পুরোদমে চলছিল, তখন একমাত্র কুলপিতে জমির অভাবে তা করা যাচ্ছিল না। অবশেষে বাড়তি টাকা খরচ করে পাইপলাইন বসানোর জন্য প্রায় কুড়িটি সেতু তৈরি করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ