Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় পাইপ ফেটে বেরিয়ে যাচ্ছে জল, দ্রুত মেরামতির দাবি

গ্রামে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তিনমাস আগে রাস্তার ধারের পাইপলাইন ফেটে যাওয়ায় জল বেরিয়ে যাচ্ছে।

কাটোয়ায় পাইপ ফেটে বেরিয়ে যাচ্ছে জল, দ্রুত মেরামতির দাবি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫১
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: গ্রামে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তিনমাস আগে রাস্তার ধারের পাইপলাইন ফেটে  যাওয়ায় জল বেরিয়ে যাচ্ছে। ফলে পাইপলাইনে জলের গতি কমেছে। এই অবস্থায় পাইপের ফাটা অংশ থেকেই জল নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেই জল আবার কুকুরেও খাচ্ছে। কাটোয়ার যতীনপুর গ্রামের পণ্ডিত পাড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। তাঁরা চরম ক্ষুব্ধ। পিএইচএর এক কর্মী জানান, বিষয়টি নজরে এসেছে। সারানোর ব্যবস্থা করা হবে। 

Advertisement

কাটোয়া-১ ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েতের যতীনপুর গ্রামটি অজয় নদের তীরে অবস্থিত। ছোট্ট গ্রামটিতে ১১৫০ জন ভোটার রয়েছেন। গ্রামে ঢোকার মুখেই রয়েছে পণ্ডিত পাড়া। সেখানে প্রায় ১৫-২০ ঘর বাসিন্দা রয়েছেন। তিনমাস আগে সেখানেই রাস্তার ধারে পাইললাইন ফেটে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দিনের নির্দিষ্ট সময়ে সজল ধারা প্রকল্পে পানীয় জল আসে। কিন্তু, সেই জল ট্যাপের মাধ্যমে সঠিকভাবে পৌঁছায় না। কারণ, পাইপ ফেটে যাওয়ায় গোটা গ্রামে জলের গতি কমেছে। দেড় ঘণ্টায় মাত্র এক বালতি জল ভরতি হয়। খাওয়ার, স্নান, বাসন ধোয়ার জন্য বাধ্য হয়েই রাস্তার ধারে থাকা গর্তের পাইপ থেকে জল নিতে বাধ্য হন মহিলারা। গ্রামে সোলার একটি পানীয় জল প্রকল্প রয়েছে। কিন্তু, সূর্যের আলো থাকলে তবেই সেখান থেকে জল পাওয়া যায়। 
পণ্ডিত পাড়ার বাসিন্দা  টুম্পা পণ্ডিত, মামনি পণ্ডিত, ভগবতী পণ্ডিত বলেন, ওই জল কুকুর থেকে গবাদি পশু পর্যন্ত খাচ্ছে। আর সেই জল আমাদেরও খেতে হচ্ছে। আমরা পাইপলাইন সারানোর জন্য বহুবার জানিয়েছি।  গ্রামের বাসিন্দা নিশিথ পাল বলেন, পাইপ লাইন ফেটে যাওয়ায় গোটা গ্রামে ট্যাপকলে জল কম আসছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে বহুবার জানিয়েছি। আশ্বাস মিললেও কাজের কাজ হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ