ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর, হাঁটু জলে ভাসছে বাজার, দুর্ভোগ
  • ২৯ অক্টোবর, ২০২৬ ১২:৫১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। গতকাল রাত থেকেই নাগাড়ে বৃষ্টি চলছে। যার জেরে জেলার অনেক জায়গায় জল জমে গিয়েছে। স্বভাবতই দুর্ভোগে সাধারণ মানুষ। এই ঘটনা নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। 

Advertisement

বৃহস্পতিবার সকালে দেখা যায়, পাঁশকুড়ার সব্জি বাজার হাঁটুসমান জলে ভাসছে। তমলুক শহরেও বিভিন্ন জায়গায় জম জমে গিয়েছে। হলদিয়া ও কাঁথি সহ জেলার বিভিন্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টিতে রাস্তার মানুষজনও কম। বুধবার রাতে কংসাবতী নদীতে জলের তোড়ে ময়না থেকে নন্দকুমারের ঠেকুয়াঘাট সংযোগকারী পুরষাঘাটে বাঁশের সাঁকো ভেসে গিয়েছে। ফলে নদীর দু’পাড়ের যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা। দীঘা উপকূলেও বৃষ্টি এবং সমুদ্রে জলোচ্ছ্বাস অব্যাহত।