Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জলাধার মেরামতের ফলে সংকট, বিকল্প সময়ের ভাবনা

মহেশতলার ভূগর্ভস্থ জলাধার মেরামতের কারণে বজবজ পুর এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। আগামী দু’ থেকে তিন সপ্তাহ এই সংকট চলতে পারে বলে কেএমডিএ-র পক্ষ থেকে বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তকে জানানো হয়েছে।

জলাধার মেরামতের ফলে সংকট, বিকল্প সময়ের ভাবনা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: মহেশতলার ভূগর্ভস্থ জলাধার মেরামতের কারণে বজবজ পুর এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। আগামী দু’ থেকে তিন সপ্তাহ এই সংকট চলতে পারে বলে কেএমডিএ-র পক্ষ থেকে বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তকে জানানো হয়েছে। মহেশতলার একমাত্র বড় ভূগর্ভস্থ জলাধারে মেরামতের কাজ চলছে। এই জলাধার থেকে মহেশতলা ও বজবজে পানীয় জল যায়। স্বাভাবিকভাবেই মেরামতের জন্য ওইসব এলাকায় জল সরবরাহ ব্যাহত হচ্ছে।

Advertisement

পুর চেয়ারম্যান বলেন, এই কাজ করছে কেএমডিএ। কী করে এই সংকট থেকে বের হওয়া যায়, সে ব্যাপারে কেএমডিএ-র আধিকারিকরা শুক্রবার বজবজে এসে কথা বলেছেন। একটা বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করেছেন। বিকল্পটি হল রোজ সকাল ও বিকেলে জল যে নির্দিষ্ট সময়ে দেওয়া হয়ে থাকে, তা এগিয়ে বা পিছিয়ে দেওয়া। এদিন বিকেলে এমন করে ভাল ফল পাওয়া গিয়েছে। জল সরবরাহ আগের তুলনায় অনেকটা বেড়েছে। আগামী দু’দিন এই পরীক্ষা চালাবে কেএমডিএ। তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ