Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ির স্কুলে বসল ওয়াটার কুলার মেশিন

গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল। যদিও এখনও গরমের দাপট কমেনি। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের স্বস্তি দিতে জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ির কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিটিউশনে বসল ওয়াটার কুলার কাম পিউরিফায়ার।

সিউড়ির স্কুলে বসল ওয়াটার কুলার মেশিন
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল। যদিও এখনও গরমের দাপট কমেনি। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের স্বস্তি দিতে জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ির কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিটিউশনে বসল ওয়াটার কুলার কাম পিউরিফায়ার। এখন থেকে স্কুল চত্বরেই মিলবে ঠান্ডা পানীয় জল। সোমবার অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) বিশ্বজিৎ মোদকের উপস্থিতিতে বিশেষ চাহিদা সম্পন্ন দুই কৃতী পড়ুয়া ফিতে কেটে এই মেশিনের উদ্বোধন করে। গরমকালে স্কুল চত্বরে ঠান্ডা জলের বন্দোবস্ত হওয়ায় উচ্ছ্বসিত স্কুলের পড়ুয়ারা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পাওয়া দুই পড়ুয়া ঋত্বিক দাস ও মহাদেব শর্মার হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলাশাসক। 

Advertisement

গরম থেকে পড়ুয়াদের স্বস্তি দিতে স্কুল কর্তৃপক্ষ জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। জেলা প্রশাসনের তরফে অনুমোদন মিলতেই প্রায় এক লক্ষ টাকা খরচে ওয়াটার কুলার বসানো হল। স্কুলের তরফে জানা গিয়েছে, এবার থেকে প্রতিদিন এক ঘণ্টা অন্তর ওয়াটার বেলের মাধ্যমে পড়ুয়াদের জল পানের জন্য বার্তা দেওয়া হবে। 
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনীকান্ত সাহা বলেন, পড়ুয়াদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রতিদিন ওয়াটার বেল বাজানো হবে। এছাড়াও তাদের স্বাস্থ্যের প্রতিও নজর রাখা হবে। স্কুলের পরিচালন কমিটির সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, স্কুল চত্বরে পড়ুয়াদের জন্য ঠান্ডা জলের বন্দোবস্ত করার ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে জেলা প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা খুশি। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ