Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোল ১ গ্রাম পঞ্চায়েতে ওয়াটার এটিএম নষ্ট, পানীয় জল না মেলায় বাড়ছে ক্ষোভ

গাজোল ১ গ্রাম পঞ্চায়েতে ওয়াটার এটিএম নষ্ট, পানীয় জল না মেলায় বাড়ছে ক্ষোভ
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: চারমাসের বেশি সময় ধরে মালদহের বিজেপি পরিচালিত গাজোল ১ গ্রাম পঞ্চায়েত ভবনের মধ্যে থাকা ওয়াটার এটিএম প্রকল্পের পরিষেবা বন্ধ। পঞ্চায়েত অফিসে আসা মানুষরা মেশিন থেকে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ। পথচলতি মানুষও জলের পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। এনিয়ে সরব হয়েছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। তাঁরা হোলির পর প্রধানকে স্মারকলিপি জমা দেবেন বলে জানা গিয়েছে।

Advertisement

পঞ্চায়েত অফিসে ২০২২ সালে ওয়াটার এটিএমের উদ্বোধন হয়। অভিযোগ, অনেকদিন ধরে ওয়াটার এটিএমটি খারাপ হয়ে রয়েছে। ফলে পানীয় জল পাচ্ছেন না পঞ্চায়েতে নানা কাজে আসা বহু মানুষ। গাজোলের বাসিন্দা প্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ওয়াটার এটিএমটি অনেকদিন ধরে বন্ধ। দ্রুত মেশিনটি মেরামত করা উচিত। 
তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুমি রায় বলেন, ১৫ দিন আগে জলের সমস্যার বিষয়টি প্রধানকে মৌখিকভাবে জানিয়েছিলাম। বেশ কয়েক মাস ধরে সেটা বন্ধ রয়েছে। হোলির পরই আমরা সবাই মিলে লিখিতভাবে প্রধানকে জানাব। পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার বলেন, ওয়াটার এটিএমের একটা বোর্ড খারাপ ছিল। সেটা আনা হয়েছে। দু-একদিনের মধ্যে লাগিয়ে দেওয়া হবে।  গাজোল ১ গ্রাম পঞ্চায়েত ভবনে থাকা ওয়াটার এটিএম বন্ধ রয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ