নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর স্টেশন, চন্দনপুকুর বাজার, কালিয়ানিবাস এবং তালপুকুরে সিপিএমের স্টল ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল। শনিবার রাত থেকে এই ভাঙ্গার অভিযান চলে।
Advertisement
সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'সমস্ত বুক স্টলের অনুমতি নেওয়া আছে। ভারতের সংবিধান রাস্তায় বসে বই বিক্রির অধিকার দিয়েছে। আমরা নিষিদ্ধ বই বিক্রি করছি না। তাহলে আমাদের উপর আক্রমণ কেন? তালপুকুরে আমাদের চেয়ার, টেবিল খালে ফেলে দেওয়া হয়।' বিজেপি অবশ্য বলছে, 'বুক স্টল না করে পরিবারের লোকদের নিয়ে ঠাকুর দেখুন।'



