Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সাপ নিয়ে সুইস শিবিরকে সতর্কবার্তা

মাঠের পাশেই সাপের বাসা! ফলে প্রস্তুতিতে ব্যাঘাত তো বটেই, রয়েছে বিপদের আশঙ্কাও। আর তাই সতর্কিত সুইৎজারল্যান্ড ফুটবল দল।

সাপ নিয়ে সুইস শিবিরকে সতর্কবার্তা
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া: মাঠের পাশেই সাপের বাসা! ফলে প্রস্তুতিতে ব্যাঘাত তো বটেই, রয়েছে বিপদের আশঙ্কাও। আর তাই সতর্কিত সুইৎজারল্যান্ড ফুটবল দল। ফলে বিশ্বকাপ শুরুর মুখে চর্চায় ক্যামেল ভ্যালিতে সান ডিয়েগোর জিউইশ অ্যাকাডেমিতে তাদের শিবির। 

Advertisement

ক্যালিফোর্নিয়াতেই কাতারের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে অভিযান শুরু করবে সুইসরা। কিন্তু তাদের অনুশীলনের মাঠের পাশে লাল রং দিয়ে ঢাকা একটা জায়গা রয়েছে। সাপের এলাকা যা বলে চিহ্নিত। ড্রেসিং-রুম, গোলকিপিংয়ের জায়গা ও জিমের তাঁবুর পাশেই সেই এলাকা। সেই ছবি পোস্ট করে সুইৎজারল্যান্ড দলের তরফে লেখা হয়েছে, ‘সাপের থেকে সাবধান’। এমনিতেই সান দিয়েগো র‌্যাটল স্নেকের জন্য পরিচিত। এখানে চার প্রজাতির বিষাক্ত র‌্যাটল স্নেক রয়েছে। তবে সুইস ফুটবলাররা কোনো সাপ দেখতে পেয়েছেন কিনা তা পরিষ্কার নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ