Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ওয়ার্নার ব্রাদার্স নেটফ্লিক্সের

মার্কিন প্রযোজনা সংস্থা ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিল নেটফ্লিক্স। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ৭ হাজার ২০০ কোটি ডলারের চুক্তি হয়েছে ওই প্রযোজনা সংস্থার।

ওয়ার্নার ব্রাদার্স নেটফ্লিক্সের
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• মার্কিন প্রযোজনা সংস্থা ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিল নেটফ্লিক্স। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ৭ হাজার ২০০ কোটি ডলারের চুক্তি হয়েছে ওই প্রযোজনা সংস্থার। এর ফলে নেটফ্লিক্সের অধীনে এল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও, এইচবিও ম্যাক্স, এইচবিও। দীর্ঘদিন ধরেই এ বিষয়ে আলোচনা চলছিল। দৌড়ে ছিল কমকাস্ট, প্যারামাউন্ট স্কাইডান্সের মতো সংস্থাও। তবে তাদের পিছনে ফেলে ওয়ার্নার ব্রাদার্স এখন নেটফ্লিক্সের দখলে। ‘গেম অব থ্রোনস’, ‘হ্যারি পটার’-এর মতো একাধিক প্রজেক্ট রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের হাতে। এবার থেকে ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত সমস্ত কনটেন্ট দেখতে পাবেন নেটফ্লিক্সের গ্রাহকরা। যদিও এই মালিকানা হস্তান্তরের বিরোধিতা করেছিলেন হলিউডের একাধিক ব্যক্তি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ