Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দক্ষিণী পরিচালকের ছবিতে ওয়ামিকা

দক্ষিণী পরিচালক লোকেশ কঙ্গরাজের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। ছবির নাম ‘ডিসি’।

দক্ষিণী পরিচালকের ছবিতে ওয়ামিকা
  • ২৬ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

দক্ষিণী পরিচালক লোকেশ কঙ্গরাজের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। ছবির নাম ‘ডিসি’। ‘কাইথি’, ‘মাস্টার’, ‘লিও’... একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন লোকেশ। এবার অভিনেতা হিসেবে নতুন জার্নি শুরু করতে চলেছেন তিনি। বিপরীতে ওয়ামিকা। পরিচালনায় অরুণ মাথেশ্বরন। রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির শ্যুটিং শুরু হবে শীঘ্রই। এর জন্য ৪৫ দিনের শিডিউল নির্ধারণ করেছেন নির্মাতারা। তামিলনাড়ুতে ছবির শ্যুট করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চরিত্রের প্রয়োজনে স্থানীয় ভাষা শিখতে হচ্ছে ওয়ামিকাকে। জোরকদমে প্রস্তুতি চলছে। এর পাশাপাশি ওয়ামিকার আরও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবিতে সিনেমায় দেখা যাবে তাঁকে। আবার আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘পতি পত্নী অউর উও’ ছবিতেও মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ