Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অপেক্ষা সবুজ সাইক্লোনের, সেজেছে সল্টলেক, গণনাকেন্দ্রে জোরদার নিরাপত্তা

সল্টলেকের বিধাননগর কলেজ আইল্যান্ড। গণনাকেন্দ্রের অদূরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। কর্মী-সমর্থকদের চনমনে চেহারা। সবুজ আবির কেনা হয়ে গিয়েছে আগেই।

অপেক্ষা সবুজ সাইক্লোনের, সেজেছে সল্টলেক, গণনাকেন্দ্রে জোরদার নিরাপত্তা
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের বিধাননগর কলেজ আইল্যান্ড। গণনাকেন্দ্রের অদূরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। কর্মী-সমর্থকদের চনমনে চেহারা। সবুজ আবির কেনা হয়ে গিয়েছে আগেই। সবুজ রঙের গোল গোল ছানাও ছেড়ে দেওয়া হয়েছে চিনির রসে। উৎসবের যাবতীয় প্রস্তুতি শেষ। যুদ্ধ জয়ের অপেক্ষা মাত্র। এক কর্মীর স্মার্টফোনে অল্প সাউন্ডে বাজছে, ডিগ ডিগ ‘খেলা হবে, খেলা হবে’! সেই গানের ছন্দে তাল দিচ্ছেন অনেকেই। একজন হেসে বললেন, বাংলার মানুষ এবার খেলে দিয়েছে। ৪ মে দুপুরের পর সবুজ আবিরের ঝড় আসবে বাংলায়!

Advertisement

বিধাননগর কলেজ প্রাঙ্গণকে ঘিরেই যাবতীয় কৌতুহল ও উন্মাদনা। কারণ, এখানেই বিধাননগর, রাজারহাট-নিউটাউন এবং রাজারহাট-গোপালপুর কেন্দ্রের গণনা হবে। এই তিনটি বিধানসভাই শাসকদলের গড়। বিধাননগর থেকে চারবার জয়ী হয়েছেন সুজিত বসু। পঞ্চমবারের জয়ের জন্য অপেক্ষা করছেন অনুগামীরা। রাজারহাট-নিউটাউন থেকে তাপস চট্টোপাধ্যায় এবং রাজারহাট-গোপালপুর থেকে অদিতি মুন্সি জয়ী হয়েছেন গতবার। দ্বিতীয়বারের জন্য তাঁদের হাতে জয়ের শংসাপত্র দেখতে উৎসুক ওই এলাকার মানুষও। তাই সল্টলেক, লেকটাউন, রাজারহাট, নিউটাউন, বাগুইআটি সহ গোটা বিধাননগরের নজর এখন এই কলেজের দিকে। যেখানে সবুজ সাইক্লোনের অপেক্ষা করছেন কর্মী-সমর্থকরা। সকলের দাবি, এই তিন কেন্দ্রে বিজেপি খড়-কুটোর মতো উড়ে যাবে।
গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে এবার আঁটোসাঁটো নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে কড়া প্রহরায়। কলেজের মূল গেটের দিকে অর্থাৎ, কলেজ আইল্যান্ড থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তায় নিরাপত্তার স্বার্থে টিনের দেওয়াল তৈরি করা হয়েছে। ফলে, উল্টো রাস্তা বা ফুটপাত থেকে গণনা কেন্দ্রের মূল দরজা চোখে পড়বে না। এবার বিধাননগর কেন্দ্রে ১০, রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ১৩ এবং রাজারহাট-গোপালপুর কেন্দ্রে ১২ জন প্রার্থী রয়েছেন। অর্থাৎ, তিন কেন্দ্রে প্রার্থী সংখ্যা ৩৫। যার মধ্যে ১৫ জনই নির্দল। তবে, মূল লড়াই তৃণমূল, সিপিএম এবং বিজেপির মধ্যেই। অর্থাৎ, তিন কেন্দ্রে ন’জনের লড়াই। আত্মবিশ্বাসী তৃণমূল শিবিরের স্লোগান, ‘জয়ের শেষ হাসি হাসবে কে? তৃণমূল কংগ্রেস আবার কে’!

Advertisement
সম্পর্কিত সংবাদ