Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সন্তানের অপেক্ষায়

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সোমবার সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে এই সুখবর শেয়ার করেছেন তিনি।

সন্তানের অপেক্ষায়
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সোমবার সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে এই সুখবর শেয়ার করেছেন তিনি। ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে’— নায়িকার এই বার্তা বুঝিয়ে দেয় পরিবারে আসছে নতুন সদস্য। ২০২৩-এর সেপ্টেম্বরে বিয়ে করেন পরিণীতি ও রাঘব। কখনও দিল্লি, কখনও বা মুম্বইয়ের বাড়িতে থাকেন দম্পতি। সূত্রের খবর, আপাতত অভিনয়ে কিছুদিনের বিরতি নেবেন পরিণীতি। সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে ফিরবেন। দিনভর সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ফিল্ম ও রাজনীতির দুনিয়ার সতীর্থরা। এদিন বোনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘অভিনন্দন।’ অভিনেত্রী ক্যাটরিনা কইফ, অনন্যা পান্ডেও শুভেচ্ছা জানিয়েছেন পরিণীতিকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ