Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

রাজ্যসভার ২৬ আসনে ভোট ঘোষণা, বাড়তে পারে কংগ্রেসের আসন, কমবে এনডিএ-এর

আগামী ১৮ জুন ১২ রাজ্যে রাজ্যসভার নির্বাচন। মোট ২৬ আসনে ভোট। যার মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

রাজ্যসভার ২৬ আসনে ভোট ঘোষণা, বাড়তে পারে কংগ্রেসের আসন, কমবে এনডিএ-এর
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৮ জুন ১২ রাজ্যে রাজ্যসভার নির্বাচন। মোট ২৬ আসনে ভোট। যার মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আগামী ২৫ জুন কর্ণাটক থেকে তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। তবে দল খাড়্গকে ফের কর্ণাটক থেকেই সাংসদ করে সংসদের উচ্চকক্ষে পাঠাবে বলেই এআইসিসি সূত্রে জানা গিয়েছে। এছাড়া ভোট সংখ্যার অঙ্কের হিসেবে কংগ্রেস শাসিত কর্ণাটক থেকে আরো দুজন সাংসদ হতে পারেন। একইভাবে বিধায়ক সংখ্যার বিচারে মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে কংগ্রেসের একজন করে জেতার সম্ভাবনা নিশ্চিত। এবার যে ২৬ আসনে ভোট সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর হাতে রয়েছে ১৮ আসন। সব ঠিক থাকলে এবার সেই সংখ্যা একটি কমবে।

Advertisement

বাকি ঝাড়খণ্ড এবং তামিলাড়ুর জোট সরকার যদি আসন ছাড়ে, তাহলে কংগ্রেসের আরও আসন বাড়তে পারে। সেই হিসাবে আগামী জুন মাসে কংগ্রেসের চারজন সাংসদের মেয়াদ শেষ হলেও সাতজন জিতে আসতে পারেন রাজ্যসভায়। কিন্তু প্রশ্ন হল, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় কি কংগ্রেসকে আসন ছাড়বেন, নাকি নিজের দল টিভিকে থেকে প্রথমবার কাউকে সংসদে পাঠাবেন? কংগ্রেসের অন্তত পাঁচটি আসন এবার নিশ্চিত। 
শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ (চারজন), গুজরাত (চার), ঝাড়খণ্ড (দুই), মধ্যপ্রদেশ (তিন), রাজস্থান (তিন), কর্ণাটক (চার)র পাশাপাশি মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর থেকে একজনের মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে। তাই হবে নির্বাচন। আগামী ১ জুন থেকে শুরু হবে মনোনয়ন জমা দেওয়া। শেষ তারিখ ৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ জুন। ভোটদান ১৮ জুন। উল্লেখিত রাজ্যের ২৪ আসনের নতুন সাংসদদের মেয়াদ হবে ছ’ বছর। 
বাকি তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের দুই আসনে উপনির্বাচন হবে। প্রয়াত অজিত পাওয়ারের পত্নী সুনেত্রা মহারাষ্ট্রে মন্ত্রী হয়ে গিয়েছেন। তাই তাঁর ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভার উপনির্বাচন। এই আসনে যিনি জিতবেন, তার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ৪ জুলাই পর্যন্ত। একইভাবে তামিলনাড়ু থেকে সি ভি শানমুগম ইস্তফা দেওয়ায় উপনির্বাচন হচ্ছে। এই আসনের মেয়াদ ২০২৮ সালের ২৯ জুন পর্যন্ত। 
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশ থেকে দিগ্বিজয় সিংয়ের মেয়াদ শেষ হওয়ায় তাঁর জায়গায় অরুণ যাদব অথবা মীনাক্ষি নটরাজনের মধ্যে কাউকে টিকিট দেওয়া হতে পারে। আবার দলের পুরনো নেতারা চাইছেন মধ্যপ্রদেশ থেকে কমলনাথকে রাজ্যসভায় আনা হোক। যদিও কমলনাথ এখন রাজ্যের ছিন্দওয়াড়ার বিধায়ক। তাই তাঁকে বিধায়ক থেকে সাংসদ করলে মধ্যপ্রদেশে উপনির্বাচন হলে কংগ্রেস জিতবে কিনা, গ্যারান্টি নেই। তাই কমলনাথের রাজ্যসভার টিকিট পাওয়ার বিষয়টি নিয়ে চলছে টানাপোড়েন। 
একইভাবে রাজস্থান থেকে কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে রাজ্যসভায় আনতে চায় কংগ্রেসের একাংশ। কিন্তু এক্ষেত্রেও অবস্থা কমলনাথেরই মতো। গেহলট এখন রাজস্থান বিধানসভায় সরদারপুরা থেকে বিধায়ক। অন্য঩দিকে, রাজস্থান থেকে বিজেপি এবার দুটি আসন পাবে। তাই রেল রাষ্ট্রমন্ত্রী রভনিত সিং বিট্টুকে ফের টিকিট দেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ জয়ের অন্যতম কাণ্ডারি সুনীল বনসলের নামও শোনা যাচ্ছে রাজস্থানের অন্য আসনটি থেকে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেতে পারে দু’টি আসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ