Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনার কবলে বিলাসবহুল গাড়ি, মৃত ৩

সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা। আজ রবিবার ভোর প্রায় ৫টা ২০ নাগাদ মুম্বইয়ের কোস্টাল রোডে দ্রুতগতির একটি নামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় মৃত্যু হয় ৩ জনের

ভয়াবহ দুর্ঘটনার কবলে বিলাসবহুল গাড়ি, মৃত ৩
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯
Prefer us on Google

মুম্বই, ২০ সেপ্টেম্বর: সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা। আজ রবিবার ভোর প্রায় ৫টা ২০ নাগাদ মুম্বইয়ের কোস্টাল রোডে দ্রুতগতির একটি  নামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় মৃত্যু হয় ৩ জনের। পাশাপাশি গুরুতর জখম হন একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, একটি নামী গাড়ি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেতু থেকে নীচে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনাটির সময় গাড়িটিতে মোট ৪ জন ছিল। দুর্ঘটনাটির জেরে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। অন্যদিকে আহত ২০ বছরের এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে থাকা দুইজনের পরিচয় জানা গিয়েছে ইতিমধ্যেই। তাঁরা হলেন শনায় গজ্জল (২১) এবং ধিরিয়া শেঠ(১৭)। সেইসঙ্গে ২৫ বছরের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত এই যুবকের পরিচয় জানা যায়নি। অতিরিক্ত গতিকেই এই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।   

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ